# Tags

ডিবির মাদক বিরোধী অভিযান আটক-৪

বায়েজিদ পলাশবাড়ী (গাইবান্ধা) :গাইবান্ধা জেলা পুলিশ সুপার জসিম উদ্দিনের নির্দেশে মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান জোরদার করেছে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

জেলা গোয়েন্দা পুলিশ সুত্রে জানাযায় ১২ মে মঙ্গলবার জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকশ টিম পলাশবাড়ী থানার মনোহরপুর ইউপির ঘোড়াবান্ধা মধ্যপাড়া এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে অস্ত্র, মাদক, ডাকাতির চেষ্টা, নারী শিশু নির্যাতনসহ প্রায় ১০ মামলার আসামী ইসরাফিল ইসলাম ওরফে কিনু ও মেহেদী হাসান মেনারুলসহ ২ জনকে ১০০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত ইসরাফিল ইসলাম কিনু পলাশবাড়ী উপজেলার পার আমলাগাছী গ্রামের মৃত ছাত্তার সরকারের ছেলে ও মেহেদী হাসান মেনারুল একই উপজেলার ঘোড়াবান্ধা মধ্যপাড়া গ্রামের রমজান আলীর ছেলে।তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

অপর দিকে ডিবি পুলিশ একই স্থানে মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি ও শান্তি বিনষ্টের অভিযোগে শুভ ও সবুজ নামে পৃথক ২ জনকে আটক করে।

আটককৃতরা হলেন পলাশবাড়ী উপজেলার পুটিমারী গ্রামের সাইদার রহমানের ছেলে সাদনান আহমেদ শুভ (২৩) ও গাইবান্ধা সদর উপজেলার কোমড়নইন কুটি পাড়া এলাকার মৃত সাজু মিয়ার ছেলে সবুজ সরকার (৩৫)।

শুভ ও সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(৫) ধারার অপরাধে গ্রেফতারপূর্বক পলাশবাড়ি থানার নন এফআইআর প্রসিকিউশনমূলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতাল্লেব হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ।